রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে যমুনায়…
ঢাকায় জ্বালানি তেলের পাম্পে দীর্ঘ সারি, কোথাও কোথাও বিক্রি বন্ধ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল (অকটেন, পেট্রোল ও ডিজেল) ও গ্যাস বিক্রির পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও ভিড় দেখা গেছে। অনেক জায়গায় যানবাহনের সারি পাম্প ছাড়িয়ে মূল সড়কে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধও রাখা…
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার বৈধতা নিয়ে বিতর্ক, কূটনৈতিক দ্বিধায় ইউরোপীয় ইউনিয়ন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একদিকে পশ্চিমা দেশগুলো ইরানের নীতির সমালোচনা করছে, অন্যদিকে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। European Union ইতোমধ্যে তেহরানের…
উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির, হরমুজে চলাচল নিয়ন্ত্রণের হুঁশিয়ারি
ইরানের অভিজাত সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন ট্যাংকারে আঘাত হেনেছে তাদের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Tasnim News Agency-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।…
ফল প্রকাশের ১৩ দিন পর গণভোটের ফল সংশোধন, ১০ লাখের বেশি ভোট কমালো ইসি
ফলাফল ঘোষণার ১৩ দিন পর গণভোটের চূড়ান্ত ফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা সংশোধিত গেজেটে দেখা গেছে, আগের ঘোষণার তুলনায় মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। একই সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’—দুই ধরনের ভোটই কমেছে, আর…
বিজন ভাবনা (৩২): নির্বাচনের হিসাবনিকাশ – বিজন সাহা
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন শেষ হল। এর আগে বিভিন্ন খবর দেখে মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত নির্বাচন নাও হতে পারে, অন্য ভাবে বানচাল করতে না পারলে জামায়াত ও বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে – এমন কথাও শোনা যাচ্ছিল আর মনে প্রশ্ন জাগছিল – এই…
ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করেছিলেন জেনারেল কেইন? প্রতিবেদন ঘিরে তোলপাড়
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রেসিডেন্ট Donald Trump–কে সতর্ক করেছেন—এমন খবর প্রকাশের পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ট্রাম্প এসব প্রতিবেদনকে…
চার দিনের মধ্যে পণ্য খালাসে নির্দেশ: বন্দরের ‘অ্যাক্টিভিটিজ’কে দায়ী করলেন অর্থমন্ত্রী আমীর খসরু
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে আটকে থাকা আমদানি পণ্য চার দিনের মধ্যে শুল্কায়ন ও খালাসের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে নগরের মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউস এবং বন্দর…
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ভোররাতে গুলিবর্ষণ, মুখোশধারীদের তাণ্ডবে চন্দনপুরায় আতঙ্ক
চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় ভয়াবহ এক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে ভোররাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে একদল মুখোশধারী সন্ত্রাসী। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসে করে এসে তারা এ…
বিজন ভাবনা (২৫): জন্মদিন -বিজন সাহা
এই লেখাটি বেরুবে দোসরা জানুয়ারি, ২০২৬। যদিও এই মুহূর্তে লেখার অনেকগুলো বিষয় ছিল কিন্তু ভেবে দেখলাম সব দোসরা জানুয়ারি শুক্রবার নয়। তাই আজকের বিজন ভাবনায় নিজের কথা কিছু বলি। অবশ্য দোসরা জানুয়ারি এক সময় একটি সাধারণ দিন ছিল যা না চাইলেও মনে রাখতে হত, ব্যবহার…
খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করায় বিএনপিতে বিস্ময় ও বিতর্ক
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমানকে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে। খোদ দলটির নেতা-কর্মীদের একাংশও এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকাল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের…
২৬ ফেব্রুয়ারি একযোগে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। সকালে একুশে পদক প্রদান এবং বিকেলে বইমেলার উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হবে। সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে…
ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট মাদুরোকে আটকের নিন্দা নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট দেশের আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। নতুন…
নেতৃত্ব মানে উপস্থিতি, প্রভাব ও পথনির্দেশ
নেতা কোনো দূরবর্তী ধারণা বা পোস্টারে ঝুলে থাকা নামমাত্র পরিচয় নন। নেতা হচ্ছেন সেই ব্যক্তি, যার চালচলন, কথাবার্তা, আচরণ ও কর্মপ্রক্রিয়া আশপাশের মানুষ—বিশেষ করে কর্মীদের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাঁর কথা শুধু শোনা হয় না, অনুকরণ করা হয়; তাঁর আচরণ…
বিজন ভাবনা (২৬):ভেনেজুয়েলা -বিজন সাহা
আমেরিকা সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোনাস মাদুরোকে সস্ত্রীক বন্দী করে নিউ ইয়র্কের আদালতে হাজির করেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে নারকো-ট্র্যাফিক সহ বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ যে অজুহাত মাত্র সেটা বুঝতে কারও বাকি নেই।…
আহসান উল্লাহ চৌধুরীর স্মরণসভায় কমরেড শাহআলম – চট্টগ্রাম বন্দর রক্ষায় বৃহত্তর ঐক্য গড়ে রাজপথে নামতে হবে
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক প্রেসিডিয়াম সদস্য কমরেড আহসানউল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিপিবির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহআলম চট্টগ্রাম বন্দরসহ…
সীতাকুণ্ডে জাহাজ বীচিংকালে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহতের প্রতিবাদে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়নফোরামের স্মারকলিপি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অবস্থিত কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ বীচিংকালে সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গত ৪ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে “কাশিয়া” নামক একটি জাহাজ বীচিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।…
ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানকে শুভেচ্ছা, জোর দিলেন বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায়
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশের ‘ঐতিহাসিক নির্বাচনে’ বিজয়ের…
সংসদে শপথ ঘিরে নতুন বিতর্ক: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন
সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন থেকেই দেশে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূচনা হয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া–না নেওয়া নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। পটভূমি ২০২৪ সালের ৫ আগস্ট শেখ…
ঘন কুয়াশায় জাহাজ বীচিং : শিপব্রেকিং শিল্পে বিপদের নতুন সংকেত -ফজলুল কবির মিন্টু
গত ৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন জাহাজাঙ্গা শ্রমিক প্রাণ হারান। ‘কাসিয়া’ নামের একটি জাহাজ বীচিং করার সময় ঘন কুয়াশার মধ্যে জাহাজটির সঙ্গে একটি…
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতি স্কপের পূর্ণ সমর্থন
চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আগামীকাল সকাল ৮টা থেকে ঘোষিত বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ও এর গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার…
বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আটলান্টায় কবিতা ও গানের প্রতিবাদী আয়োজন
বাংলাদেশে গত ডিসেম্বর মাসে সংঘটিত সংবাদপত্র কার্যালয়, ছায়ানট ও উদীচী অফিসে হামলা ও অগ্নিসংযোগ, পাশাপাশি দিপু দাস ও শিশু আয়েশাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে আয়োজন করা হয় প্রতিবাদী কবিতা ও গানের অনুষ্ঠান। মানবতা,…
চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকাদান কর্মসূচি
চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে জলাতঙ্ক রোগ প্রতিরোধে প্রায় ১৫ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। এ তথ্য জানানো হয় গতকাল বৃহস্পতিবার টাইগারপাসে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে আয়োজিত এক এডভোকেসি সভায়। জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক আকারে…
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা
টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি অনুযায়ী, আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চুয়াল বৈঠকে আইসিসি জানিয়েছে—বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, ম্যাচ…
‘মব কালচার’ বরদাশত নয়, ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কোনোভাবেই ‘মব কালচার’ সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশে মব কালচার শেষ।…
যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলায় সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয়
যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ভেনেজুয়েলা সরকার সারা দেশে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করেছে। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আগের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এবং…
চট্টগ্রাম-৯ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত এমপি প্রার্থী এড. শফি উদ্দিন কবির আবিদের মনোনযনপত্র জমা
চট্টগ্রাম ৯ আসনে সংসদ সদস্য পদে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী এড শফি উদ্দিন কবির আবিদ গতকাল ২৯ ডিসেম্বর,সকাল ১১ টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দেন।…
নতুন অধ্যায়, কঠিন পরীক্ষা: বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ের পর করণীয় -ফজলুল কবির মিন্টু
দেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। অনেকের কাছে এটি ২০০৮ সালের নির্বাচনের এক উল্টো প্রতিচ্ছবি—সেইবার জয় পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আর এবার প্রত্যাশিতভাবেই বিজয়…
জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত…