চট্টগ্রাম-৯ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত এমপি প্রার্থী এড. শফি উদ্দিন কবির আবিদের মনোনযনপত্র জমা

চট্টগ্রাম ৯ আসনে সংসদ সদস্য পদে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী এড শফি উদ্দিন কবির আবিদ গতকাল ২৯ ডিসেম্বর,সকাল ১১ টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দেন। তিনি কাঁচি প্রতীকে নির্বাচন করবেন।মনোনয়নপত্র উত্তোলনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক,সদস্য দীপা মজুমদার,সদস্যরিপা মজুমদার,নেভী দে,আল জাওয়াদ মুস্তাকিম।
মনোনয়নপত্র জমাদান শেষে এড শফি উদ্দিন কবির আবিদ বলেন,“ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।কিন্তু গত দেড় বছরে জনগণের সে আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে। ওসমান হাদি হত্যাকান্ড, মবসন্ত্রাস,মাজারে হামলা,পুড়িয়ে মারা, নৈরাজ্যের নানা ঘটনায় সরকারের নির্বিকতায় নিরাপত্তা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া নির্বাচনকে সামনে রেখে নিজস্ব নীতি-আদর্শ বিসর্জন দিয়ে বিভিন্ন জোট গঠন, দলবদল ইত্যাদির মাধ্যমে নীতিহীন ও সুবিধাবাদী রাজনীতির চেহারা আরেকবার উম্মোচন হলো। এ পরিস্থিতিতে আমরা সরকার ও নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাই। আমরা জনগণের কাছে আহবান জানাই, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমজীবি মানুষের জন্য ন্যায্য সজুরি-কাজ ও রেশন নিশ্চিত, চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা বন্ধসহ জনজীবনের সংকট নিরসনে-৯ আসনে কাঁচি মার্কায় ভোট দিন।”
