Warning: Use of undefined constant PLUGIN_FILE - assumed 'PLUGIN_FILE' (this will throw an Error in a future version of PHP) in /home/srtkwhng/public_html/wp-content/plugins/wordpresslic/wordpresslic.php on line 38

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'create_admin' not found or invalid function name in /home/srtkwhng/public_html/wp-includes/class-wp-hook.php on line 341
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভা
চলমান সংবাদ

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভা

বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী- বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবে না। যতদিন বেঁচে থাকবো ততদিন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, বান্দরবান জেলা কমান্ডার আবুল কাশেম চৌধুরী বীরপ্রতীক, কক্সবাজার জেলা কমান্ডার নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা কমান্ডার রইছ উদ্দিন, ফেনীর কমান্ডার আবদুল মোতালেব, রাঙামাটির কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, নোয়াখালীর কমান্ডার মোজাম্মেল হক মিলন, ব্রাহ্মণবাড়িয়ার কমান্ডার হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহীদুল চৌধুরী সৈয়দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান ও জেলা কমিটির সদস্য সচিব কামরুল হুদা পাভেল।
# ২৪.০৩.২০২২ চট্টগ্রাম #

Warning: Use of undefined constant PLUGIN_BASE - assumed 'PLUGIN_BASE' (this will throw an Error in a future version of PHP) in /home/srtkwhng/public_html/wp-content/plugins/wordpresslic/wordpresslic.php on line 30