Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে ২০ ও ২১ মে গণশুনানি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে ২০ ও ২১ মে গণশুনানি

বিদ্যুতের পাইকারি, খুচরা ও সঞ্চালন মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে আগামী ২০ ও ২১ মে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার কমিশনের প্রকাশিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

কমিশন জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব দিয়েছে।

বিইআরসি জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ট্যারিফ প্রবিধানমালা ২০০৮, বিদ্যুৎ সঞ্চালন ট্যারিফ প্রবিধানমালা ২০১৬ এবং বিদ্যুৎ বিতরণ খুচরা ট্যারিফ প্রবিধানমালা ২০১৬ অনুযায়ী এসব প্রস্তাবের ওপর গণশুনানি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার জানান, ২০ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিডিবির পাইকারি মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পিজিবির সঞ্চালন মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর শুনানি হবে। আর ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে শুনানি হবে। সব শুনানি অনুষ্ঠিত হবে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর মিলনায়তনে।

পিডিবির প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৭ টাকা ৪ পয়সা। প্রস্তাব কার্যকর হলে ইউনিটপ্রতি দাম ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত বাড়তে পারে। এ ক্ষেত্রে ৫০ পয়সা, ১ টাকা এবং ১ টাকা ২০ পয়সা বৃদ্ধির তিনটি বিকল্প প্রস্তাব রাখা হয়েছে।

খুচরা পর্যায়ে ব্যবহারভেদে ভিন্ন হারে মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে বেশি ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। তবে ৭০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য দাম না বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের এক সারসংক্ষেপে বলা হয়েছে, বর্তমান ট্যারিফ বহাল থাকলে ২০২৫-২৬ অর্থবছরে পিডিবির সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকার বেশি। সরকার বলছে, ভর্তুকির চাপ কমাতে এবং জ্বালানি আমদানি ব্যয়, ডলার সংকট, এলএনজি, কয়লা ও তেলের মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুতের দাম সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে।

উল্লেখ্য, সবশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তখন খুচরায় ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়। বর্তমানে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিট ৮ টাকা ৯৫ পয়সা।

ShareTweetSubscribe

Tags:

পিডিবিবিইআরসি গণশুনানিবিদ্যুতের দাম বৃদ্ধিবিদ্যুৎ খুচরা মূল্যবিদ্যুৎ ভর্তুকি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

জাহাজভাঙা শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান <h3>-বিলস-এর অর্ধবার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন (জানুয়ারি–জুন ২০২৬) উপস্থাপন

Next

হরমুজে আটকা ‘বাংলার জয়যাত্রা’: মিসাইল আতঙ্কে গভীর সমুদ্রে ৩১ বাংলাদেশি নাবিক

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme