শীর্ষ খবর:
চলমান সংবাদ

জাতীয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রামের সামিরের উজ্জ্বল সাফল্য

জাতীয় হাই স্কুল কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রামের কৃতি শিক্ষার্থী সামির মোহাম্মদ শওকত জাতীয় পর্যায়ে ৩য় এবং চট্টগ্রাম পর্যায়ে ১ম স্থান অর্জন করে দারুণ সাফল্য অর্জন করেছে। সিডিএ পাব্লিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এই মেধাবী ছাত্রের এই অর্জনে চট্টগ্রামসহ দেশের প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে উদ্দীপনা ছড়িয়েছে।

সামিরের এই সাফল্যকে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকরা প্রযুক্তি জগতে সম্ভাবনাময় ভবিষ্যতের পূর্বাভাস হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, তার এই কৃতিত্ব চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে।

সামিরের বাবা জনাব মোহাম্মদ শওকত আলম একজন খ্যাতিমান প্রকৌশলী, যিনি বর্তমানে আবুধাবির একটি কনস্ট্রাকশন ফার্মে কর্মরত। সন্তানকে উৎসাহ ও প্রযুক্তিপরিবেশে গড়ে তুলতে পরিবার সবসময় সহায়তা করেছে বলেও জানা গেছে।

সামিরের পরিবারের পক্ষ থেকে সামিরের এমন সফলতায় মহান সৃষ্টিকর্তার নিকট শোকরিয়া জানিয়েছেন এবং সামির যেন আরো ভাল কিছু করতে পারে তারজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।”

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে সামির চট্টগ্রামের মুখ উজ্জ্বল করায় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে প্রশংসার জোয়ার বইছে। সামির ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে চায়।