চলমান সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ১৯৮ টাকা নির্ধারন

বাণিজ্যসচিবের সঙ্গে মিলমালিকদের বৈঠকের পর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে । বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আগামী শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। ঈদের পূর্বে বোতলজাত তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছিল।  ঐ সময় ২০০ টাকা থেকে ২০৫ টাকায় খোলা তেল বিক্রি হয়েছিল।

বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষিতে বাজার মূল্য সমন্বয়ের জন্য অনুষ্ঠিত উক্ত বৈঠকের পর দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

# ০৫/০৫/২০২২, ঢাকা #