“নিত্য পন্যের দামকমাও জান বাঁচাও গ্যাস- বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়াও” দাবিতে কুমিলায় সিপিবির সমাবেশ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে জান বাঁচাও দাম কমাও সিপিবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পূবালী চত্ত্বরে কমরেড বিকাশ দেবের সঞ্চালনায় জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, জেলা সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট অশোক কুমার দেব জয়, কমরেড মফিজ উদ্দিন আহমেদ, জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু কুমার নন্দী, কমরেড শহীদুল ইসলাম, কমরেড পরিমল চন্দ্র শীল, কমরেড আনিসুর রহমান, কমরেড নুর আহমেদ, কমরেড মাহমুদ হাসান মিঠু প্রমুখ।
# ১৬/০২/২০২২, কুমিল্লা #
