শীর্ষ খবর:
চলমান সংবাদ

চট্টগ্রামে আক্রান্ত মৃত্যু দুটোই কমেছে

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। যা গত কয়েক দিনের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ। নতুন শনাক্ত ছাড়াও এদিন করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। তথ্য অনুসারে, শুক্রবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ৯টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৮৭ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে নগরের ১১৪ জন এবং ৭৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ৭২৪ জনে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে, মৃত্যু হওয়া ২ জন উপজেলার বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২১১ জন।

# ২৮/০৮/২০২১ চট্টগ্রাম #