Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে ২০ জুন ২০২৬ বিকেল ৪টায় নগরীর জিইসি এলাকায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক স্বাতী পাল। এ সময় জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন নারী জাগরণ, মানবাধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনার এক অনন্য আলোকবর্তিকা। তিনি আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং নারী সমাজকে সংগঠিত করে সামাজিক পরিবর্তনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সাহিত্যকর্ম যেমন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তেমনি তাঁর সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্ব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির রচিত “প্রিয় খালাম্মা সুফিয়া কামাল” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জেলা শাখার সদস্য ইয়াসমিন জাহান মুন্না। প্রবন্ধে সুফিয়া কামালের মানবিকতা, সংগ্রামী জীবন, সাংস্কৃতিক নেতৃত্ব এবং নারী মুক্তির আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে সুফিয়া কামালের আদর্শ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক সমাজ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শুরুতে কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ShareTweetSubscribe

Tags:

চট্টগ্রামজন্মবার্ষিকী পালননারী আন্দোলনবাংলাদেশ মহিলা পরিষদসুফিয়া কামাল
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

তৈরি পোশাক শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে ব্যবস্থাপকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

Next

ঢাকাকেন্দ্রিক ৪ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme