Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ এলাকায় সেনা মোতায়েন, কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ এলাকায় সেনা মোতায়েন, কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এসব এলাকায় দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৯ দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধসমূহ আমলে নিতে পারবেন।

এর আগে একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালন করছে। এর ফলে নাশকতা, বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে বলে মনে করছে প্রশাসন। এ প্রেক্ষাপটে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে সেনা মোতায়েন এবং বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

পড়ুন:  স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা: জাহেদ উর রহমান
ShareTweetSubscribe

Tags:

আইনশৃঙ্খলাআওয়ামী লীগপ্রতিষ্ঠাবার্ষিকীবিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটসেনাবাহিনী
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন অধ্যায়, শ্রমবাজার-প্রতিরক্ষা-বিনিয়োগে সহযোগিতা জোরদারে ঐকমত্য

Next

অসম ও অধীনতামূলক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে<h3>-সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের গণপ্রচারণা কর্মসূচীতে নেতৃবৃন্দ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme