Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রামে স্কুলভিত্তিক সবুজ জ্বালানি প্রচারণা: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on চট্টগ্রামে স্কুলভিত্তিক সবুজ জ্বালানি প্রচারণা: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ


সৌর, পানি ও বায়ু বিদ্যুতের মতো প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো ছাড়া দেশের জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই—এমন মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে দেশ বর্তমানে জ্বালানি সংকটে পড়েছে, যার ফলে শিল্প, কলকারখানা ও স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বুধবার নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সবুজ জ্বালানি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়ার সভাপতিত্বে এবং ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই-এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। এছাড়া বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মো. জানে আলম, আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহার, প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম এবং অ্যাডমিন অফিসার আবদুল মান্নান জিহাদ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ক্ষেত্রে টাকা থাকলেও জ্বালানি সংগ্রহ করা যাচ্ছে না। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও এ সংকটকে আরও জটিল করেছে। তারা মনে করেন, যদি আগেই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো হতো, তাহলে বর্তমান পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব হতো।

প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়া বলেন, “জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই জ্বালানির গুরুত্ব বোঝাতে এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে।”

এস এম নাজের হোসাইন বলেন, “জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। এজন্য সরকারিভাবে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরি জরুরি।”

পড়ুন:  নারী-শিশু নির্যাতন, মব সন্ত্রাস ও টিকাসংকটের প্রতিবাদে চট্টগ্রামে সিপিবির বিক্ষোভ সমাবেশ

অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কনে প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির সো্হাইলা করিম চৌধুরী, দ্বিতীয় তাহিয়াত তারান্নুম আরশি এবং তৃতীয় তুনাজ্জিয়া নুর। রচনা প্রতিযোগিতায় প্রথম হয় দশম শ্রেণির উনাইছা আমরিন, দ্বিতীয় আদওয়া জাহান এবং তৃতীয় মৌমিতা দাস বর্ষা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবুজ জ্বালানি বিষয়ে আগ্রহ ও সচেতনতা প্রকাশ করে।

ShareTweetSubscribe

Tags:

চট্টগ্রামজ্বালানি সংকটনবায়নযোগ্য জ্বালানিশিক্ষা সচেতনতাসবুজ জ্বালানি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রামে সবুজ জ্বালানি বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Next

পশ্চিমবঙ্গে ভোটে এআই নজরদারি, প্রতিটি বুথে লাইভ ক্যামেরা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme