Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রামে সবুজ জ্বালানি বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on চট্টগ্রামে সবুজ জ্বালানি বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৌর, পানি ও বায়ু শক্তির মতো প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করতে চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ-এ “সবুজ জ্বালানি বিষয়ক প্রচারণা কর্মসূচি”র আওতায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করে আইএসডিই বাংলাদেশ, ক্লিন এবং বিডব্লিউজিইডি। এতে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৌর, পানি ও বায়ু বিদ্যুতের গুরুত্ব, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে রচনা লিখে এবং চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের ভাবনা প্রকাশ করে।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন ওসমান সরোয়ার। সঞ্চালনা করেন ক্যাব চট্টগ্রাম বিভাগের সংগঠক রাসেল উদ্দীন। বক্তব্য রাখেন এস এম নাজের হোসাইন, আবু মোশারফ রাসেল, কাজী ইকবাল বাহার ছাবেরী, মোঃ জানে আলম, রাইসুল ইসলাম এবং আবদুল মান্নান জিহাদ।

বক্তারা বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবহারের ভিত্তি গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ShareTweetSubscribe

Tags:

চট্টগ্রামচিত্রাঙ্কননবায়নযোগ্য শক্তিরচনা প্রতিযোগিতাসবুজ জ্বালানি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি আমদানি চাপ, ৩০০ কোটি ডলার ঋণের খোঁজে সরকার

Next

চট্টগ্রামে স্কুলভিত্তিক সবুজ জ্বালানি প্রচারণা: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme