Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই এবং এ বিষয়ে ইরান সর্বাত্মক সহযোগিতা করবে।

বুধবার ঢাকায় ইরান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ তথ্য জানান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি জাহাজের জন্য অনুমতি চাওয়া হলে বিষয়টি ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল-এ উপস্থাপন করা হয় এবং কাউন্সিল জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দেয়। তিনি জানান, জাহাজগুলোর পূর্ণাঙ্গ তথ্য আগে না পাওয়ায় প্রাথমিকভাবে শনাক্তে কিছু বিলম্ব হয়েছিল।

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের কাছে জাহাজগুলোর বিস্তারিত স্পেসিফিকেশন চেয়েছিলাম। গত সপ্তাহে সেগুলো পেয়েছি এবং এখন বিষয়টি নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।”

বাংলাদেশে সম্ভাব্য জ্বালানিসংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইরান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যাতে জ্বালানিসংকটে না পড়ে, সে বিষয়ে তারা সচেষ্ট থাকবে। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আরও জানান, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরেছেন। যারা এখনও সেখানে আছেন, তাদের ফেরাতে ইরান প্রয়োজনীয় সহায়তা দেবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে এবং ইরান আত্মরক্ষার জন্য এতে জড়িয়েছে।

তিনি আরও বলেন, ওমানে শান্তি আলোচনা চলাকালে একটি সমাধানের পথ তৈরি হচ্ছিল, কিন্তু সেই সময়ই যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন অবস্থান অস্পষ্ট ও পরিবর্তনশীল বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুন:  ইরানের বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
ShareTweetSubscribe

Tags:

ইরানজ্বালানি নিরাপত্তাবাংলাদেশমধ্যপ্রাচ্য যুদ্ধহরমুজ প্রণালী
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ইরানে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও  মিছিল অনুষ্ঠিত

Next

জ্বালানিসংকটে মহানগর শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেন্ডেড ক্লাসের পরিকল্পনা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme