Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ইরানে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও  মিছিল অনুষ্ঠিত

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ইরানে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও  মিছিল অনুষ্ঠিত

ইরানে যুদ্ধবাজ মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে ৩১ মার্চ, মঙ্গলবার বিকেল ৫ টায়  চেরাগী পাহাড় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে এবং শ্রমিকনেতা নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায়  আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, প্রবীন সাংবাদিক সুভাষ দে, শিক্ষক নেতা কানাই লাল দাশ, শ্রমিক নেতা তপন দত্ত,  শ্রমিক নেতা আল কাদেরী জয়, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ছাত্র নেতা শুভ দেব নাথ, ছাত্র নেতা মিরাজ উদ্দীন, সংস্কৃতিক কর্মী জয় সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিনা উসকানিতে ইরানের ওপর হামলে পড়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও জায়নবাদী ইসরায়েল। যৌথ সামরিক হামলা চালিয়ে আলী খামেনিসহ দেশটির অনেক নেতাকে হত্যা করা হয়েছে।স্কুলে বোমা মেরে দেড় শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের আচরণ সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সেই অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ।  সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের ওপর হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।
বক্তারা আরও বলেন, যুদ্ধবাজ আমেরিকা এখন সারাবিশ্বে যুদ্ধ, সংঘাতের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে নিজেদের অর্থনীতি রক্ষার ভয়ঙ্কর খেলায় মেতেছে। ভেনিজুয়েলায় নগ্ন হামলা করে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে৷ কিউবার ওপর আগ্রাসন চালাচ্ছে। তাদের উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক কোনো রীতিনীতির তোয়াক্কা না করো  প্রকাশ্যে বিভিন্ন দেশের ওপর আক্রমণ, আগ্রাসনের হুমকি দিচ্ছে নিয়মিত।
‎আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান,আমেরিকার প্রতি নতজানু নীতি পরিহার করে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নিন্দা জানাতে হবে।
বক্তারা  অবিলম্বে যুদ্ধ বন্ধ, সংঘাত নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। পাশাপাশি বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে একযোগে প্রতিবাদ ও সংহতি গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ইরান যুদ্ধের প্রভাবে দেশে তেলের কৃত্রিম সংকট, মজুতদারি ও কালোবাজারির অভিযোগে কঠোর নজরদারি

Next

হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme