Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।

আজ শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নায়িনির নিহত হওয়ার খবর প্রকাশ করে।

এদিকে ইরানের মেহর নিউজের বরাতে একই তথ্য জানিয়ে তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম।

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই লড়াই অব্যাহত থাকবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে নায়িনি বলেন, “শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।” যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “দেশ থেকে যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে গেলে তবেই এর অবসান হওয়া উচিত।”

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতোমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আরও রয়েছেন আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি এবং গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব।

তথ্যসূত্র: আল–জাজিরা, দ্য গার্ডিয়ান

ShareTweetSubscribe

Tags:

আইআরজিসিইরানইসরায়েলমধ্যপ্রাচ্য সংঘাতযুক্তরাষ্ট্র
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বিজন ভাবনা(৩৬): বঙ্গবন্ধু   <h3>-বিজন সাহা  

Next

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে নদীতে পড়লেন যাত্রী, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme