Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রামে ১৫টি সিবিওর মাঝে ১৮ লাখ ৯১ হাজার টাকার অনুদান বিতরণ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on চট্টগ্রামে ১৫টি সিবিওর মাঝে ১৮ লাখ ৯১ হাজার টাকার অনুদান বিতরণ
১৫টি স্থানীয় সিবিওদের মাঝে অনুদানের চেক বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জনাব শরিফ উদ্দীন। উপস্থিত আছেন আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনসহ অন্যান্যরা।

তৃণমূল পর্যায়ে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে চট্টগ্রামে ১৫টি স্থানীয় কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও)-এর মাঝে ১৮ লাখ ৯১ হাজার ৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ–এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি ইউকে–এর সহযোগিতায় “পার্টনার্স ফর প্রস্পেরিটি” কর্মসূচির আওতায় এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ মার্চ) নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন এবং সঞ্চালনা করেন সিআরসিডির নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার ছাবেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সমাজের নানা সমস্যা সমাধানে তৃণমূল পর্যায়ের উদ্যোগকে উৎসাহিত করতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি শরিফ উদ্দীন বলেন, কবরস্থান সংস্কার, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের স্কুল ড্রেস বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে এই অনুদান ব্যয় করা হবে, যা স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন জানান, “পার্টনার্স ফর প্রস্পেরিটি” কর্মসূচির মাধ্যমে অনুদানের অর্থ সরাসরি তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে স্থানীয় সংগঠনগুলো নিজেদের এলাকার সমস্যা চিহ্নিত করে ছোট কিন্তু কার্যকর উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।

অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে— ঊষার আলো যুব সংঘ, ইয়ুথ ইনোভেশন ফর একশন, রাজাখালী উন্মুক্ত পাঠাগার (পেকুয়া, কক্সবাজার), নারী উন্নয়ন ফাউন্ডেশন (লক্ষ্মীপুর), কাছারিমুড়া সমাজ কল্যাণ সংঘ (পেকুয়া), প্রচেষ্টা যুব সংঘ (চকরিয়া), সবুজের যাত্রা (চট্টগ্রাম), স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন (চাঁদপুর), কোস্টাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি (মহেশখালী), স্বপ্ন নারী উন্নয়ন সংস্থা, চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, বেয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম, পল্লী প্রগতি সংস্থা (চন্দনাইশ)সহ অন্যান্য সংগঠন।

পড়ুন:  এক মাসে পাঁচ দফা ভূমিকম্পে কাঁপছে চট্টগ্রাম, বাড়ছে আতঙ্ক

প্রকল্পের আওতায় নির্বাচিত সংগঠনগুলোর মাঝে প্রথম কিস্তি হিসেবে মোট ১৮,৯১,৩০৮ টাকা অনুদান প্রদান করা হয়েছে, যা তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে।

ShareTweetSubscribe

Tags:

আইএসডিই বাংলাদেশচট্টগ্রামপার্টনার্স ফর প্রস্পেরিটিসমাজ উন্নয়নসিবিও অনুদান
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

হরমুজ প্রণালি সচল রাখতে পদক্ষেপ ভাবছে ইউরোপীয় ইউনিয়ন: কায়া কালাস

Next

৩০ ঘণ্টা ধরে আগুন: মার্কিন রণতরি USS Gerald R. Ford–এ অস্বস্তিতে হাজারো নৌসেনা

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme