Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ইরান সংকট সমাধানে ট্রাম্পকে প্রস্তাব পুতিনের, জানাল ক্রেমলিন

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ইরান সংকট সমাধানে ট্রাম্পকে প্রস্তাব পুতিনের, জানাল ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–কে ইরান সংকট সমাধানের একটি প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin। এই প্রস্তাব নিয়ে সমন্বয় প্রক্রিয়া কীভাবে এগোয়, সে দিকে এখন নজর রাখছে মস্কো। আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র Dmitry Peskov।

পেসকভ জানান, গতকাল সোমবার পুতিন ও ট্রাম্প টেলিফোনে কথা বলেন। ওই আলাপে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

ইরান সংকট নিয়ে রাশিয়া কী ধরনের প্রস্তাব দিয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন তাঁর প্রতিপক্ষ ট্রাম্পের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেছেন। এখন সেই প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়া কতটা এগোয়, তা দেখার অপেক্ষায় রয়েছে রাশিয়া।

তবে পেসকভ স্পষ্ট করে বলেন, ইরান পরিস্থিতি নিয়ে দুই নেতার আলোচনা হওয়ার অর্থ এই নয় যে, পুতিন ইতিমধ্যে এই সংকটের মধ্যস্থতাকারী হয়ে গেছেন।

তিনি বলেন, রাশিয়া সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত এবং পরিস্থিতি শান্ত করতে পারলে মস্কো খুশি হবে। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন পক্ষের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

পেসকভ আরও জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট পুতিন অতীতে যে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, তার অনেকগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে।

দুই প্রেসিডেন্টের ফোনালাপে জ্বালানি তেলের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি।

ইউক্রেন প্রসঙ্গ

এদিকে Ukraine সংকট সমাধানে ত্রিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে রাশিয়াসহ সংশ্লিষ্ট সব পক্ষই আগ্রহী বলে জানিয়েছেন পেসকভ।

তিনি বলেন, মূল বিষয় হলো ত্রিপক্ষীয় কাঠামোটি অব্যাহত রাখা। সংশ্লিষ্ট সব পক্ষই এতে আগ্রহী।

পেসকভ জানান, যুক্তরাষ্ট্র মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত এবং পুতিন এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন। এ জন্য মস্কো ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।

পড়ুন:  ইরানের বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

তবে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি। পেসকভ আরও বলেন, আলোচনার আগে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে ওয়াশিংটন মস্কোর ওপর কোনো শর্ত আরোপ করেনি।

তিনি বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি চায়—এ বিষয়ে সব পক্ষের মধ্যে মতৈক্য রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষ দূত Steve Witkoff রাশিয়ার আলোচকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান পেসকভ। তাঁর মতে, এই যোগাযোগ দুই পক্ষের মধ্যে সংবেদনশীল বিষয়গুলোতে বার্তা আদান–প্রদানের সুযোগ তৈরি করছে।

ShareTweetSubscribe

Tags:

ইরান সংকটট্রাম্পপুতিনযুক্তরাষ্ট্ররাশিয়া
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: বার আউলিয়ায় জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন

Next

এসএমজি, পিস্তল ও রিভলভারসহ সাজ্জাদ গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme