Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

এসএমজি, পিস্তল ও রিভলভারসহ সাজ্জাদ গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on এসএমজি, পিস্তল ও রিভলভারসহ সাজ্জাদ গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার


চট্টগ্রাম নগরে এসএমজি, পিস্তল ও রিভলভারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র দিয়েই এক ব্যবসায়ীর বাসায় গুলি চালানোর ঘটনা ঘটানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি আবার থানা থেকে লুট হওয়া বলে জানা গেছে।

গ্রেপ্তার তিনজন হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমন, মোহাম্মদ মনির ও মোহাম্মদ সায়েম। মঙ্গলবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।

তিনি জানান, কোটি টাকা চাঁদা না পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় গুলি চালায় সন্ত্রাসীরা। গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া তিনটি অস্ত্র দিয়েই ওই হামলা চালানো হয়েছিল। অস্ত্রগুলোর ব্যালিস্টিক পরীক্ষা শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পিস্তল ও একটি রিভলভার ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের ডবলমুরিং ও পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল। আর এসএমজিটি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে কেনা হয়েছিল বলে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা–পুলিশ প্রথমে আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে একটি বিদেশি থ্রি-টু বোর রিভলভার ও ৯টি গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল।

পুলিশ জানায়, আব্দুল কাইয়ুম ২০০০ সালে বহদ্দারহাটে সংঘটিত চাঞ্চল্যকর আট হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং বড় সাজ্জাদ গ্রুপের অন্যতম সহযোগী।

পড়ুন:  বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার

পরে কাইয়ুমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানা–পুলিশ অভিযান চালিয়ে ব্রাজিলিয়ান টরাস নাইন এমএম পিস্তল ও একটি মোটরসাইকেলসহ মনিরকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া পিস্তলটি ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল।

মনিরের দেওয়া তথ্য অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাঁর সহযোগী সায়েমকে গ্রেপ্তার করা হয়। পরে সায়েমের দেখানো মতে খুলশী থানা এলাকা থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন ও ৫০টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। তারা সাজ্জাদের নির্দেশে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশ নিত।

এ সময় আব্দুল কাইয়ুমের কাছ থেকে বড় সাজ্জাদ গ্রুপের নতুন সদস্যদের শপথ গ্রহণ–সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী।

পুলিশ জানায়, গ্রেপ্তার মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১০টি করে মামলা রয়েছে।

ShareTweetSubscribe

Tags:

অবৈধ অস্ত্র উদ্ধারচট্টগ্রামচাঁদাবাজিসন্ত্রাসী গ্রেপ্তারসাজ্জাদ গ্রুপ
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ইরান সংকট সমাধানে ট্রাম্পকে প্রস্তাব পুতিনের, জানাল ক্রেমলিন

Next

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme