চলমান সংবাদ

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের প্রতিবাদে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে  আজ  ২ মাচ,২০২৬ বেলা ১২ টায় নগরীর আন্দরকিল্লাহ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাসদ (মার্কসবাদী)  চট্টগ্রাম জেলা সদস্য আসমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড শফি উদ্দিন কবির আবিদ ও দলের জেলা সদস্য জাহেদুন্নবী কনক

‎সমাবেশে এড শফি উদ্দিন কবির আবিদ বলেন, বলেন, “ইরানের উপর বিনা উস্কানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা,আলী খামেনিকে হত্যা,স্কুলে বোমা মেরে ১৪৮ শিশুকে হত্যা সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসার পর এ হামলা সংঘটিত হলো। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছু নয়। সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনেজুয়েলার উপর নগ্ন হামলা ও কিউবার উপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের উপর এ হামলা করা হলো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

‎আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বা,আমেরিকার প্রতি নতজানু নীতি পরিহার করে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নিন্দা জানাতে হবে।”