Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

আদালত অবমাননা মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on আদালত অবমাননা মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর একাডেমিক যোগ্যতার সনদ ও বার কাউন্সিল সনদ নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনাল ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে রুলও জারি করেছে।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করে। প্রথমটি—ফজলুর রহমান প্রকাশ্যে বলেছেন যে তিনি এই আদালতকে মানেন না। দ্বিতীয়টি—তিনি ইঙ্গিত করেছেন যে ট্রাইব্যুনালের কার্যক্রম একটি ‘ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট’-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট রুল জারি করেছে এবং ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

কমরেড আহসানউল্লাহ চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত <h3>-কমরেড আহসানউল্লাহ চৌধুরী ছিলেন আমৃত‍্যু দেশপ্রেমিক ও মানবমুক্তির সৈনিক -কমরেড মোহাম্মদ শাহ আলম

Next

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme