Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে ভোট গ্রহণের পাশাপাশি অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ–সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ–২০২৫–এর ওপর গণভোট।

মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। যাচাই–বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিলের শেষ দিন ১১ জানুয়ারি, নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।

একই দিনে নির্বাচন ও গণভোটের কারণে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। গণভোটে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সংস্কার প্রস্তাবের প্রতি সম্মতি বা অসম্মতি জানাবেন। সিইসি জানান, এ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার বিষয়ে জনমত যাচাই এবং রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো প্রবাসী ও আইনি হেফাজতে থাকা ভোটারসহ আরও কয়েকটি শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আদালত অবমাননা মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Next

২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন তারেক রহমান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme