Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

-জাহাজভাঙা শিল্পে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারনের দাবি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

-জাহাজভাঙা শিল্পে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারনের দাবি

আজ বিকাল ৪টায় সাগরিকার বিটাক বাজার সংলগ্ন হল টুয়েন্টি টু-তে অনুষ্ঠিত হয় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম সম্মেলন। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান মানিক মণ্ডল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিটি সেন্টার বাংলাদেশ এর কান্ট্রি হেড এডভোকেট এ কে এম নাসিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, এবং হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, “বর্তমানে দেশে ১৭টি গ্রিন ইয়ার্ড চালু রয়েছে এবং আরও ২০টির মতো ইয়ার্ড সনদ প্রাপ্তির অপেক্ষায় আছে। যদিও অবকাঠামোগত দিক থেকে শিপ ব্রেকিং শিল্পে ইতিবাচক পরিবর্তন এসেছে, কিন্তু শ্রমিকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। ২০১৮ সালে ঘোষিত ন্যূনতম মজুরি আজও বাস্তবায়িত হয়নি। গ্যাজেট অনুসারে অদক্ষ শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যুনতম মাসিক ১৬ হাজার টাকাও অধিকাংশ শ্রমিক পাচ্ছেন না।”

অন্যান্য বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্প দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ খাত। একসময় বছরে গড়ে ১৫-১৬ জন শ্রমিক মৃত্যুবরণ করতেন। বর্তমানে মৃত্যুর হার কিছুটা কমলেও দুর্ঘটনা কমেনি এবং মালিকপক্ষের লুকোচুরির প্রবণতাও রয়ে গেছে। বক্তারা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সম্মেলনে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রেশনিং ব্যবস্থা প্রবর্তন এবং শ্রমঘন এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপনের দাবি জানান। তারা জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের চলমান আন্দোলনকে আরো বেগবান করার শপথ নেন।

সম্মেলনের শেষে মানিক মণ্ডলকে সভাপতি, জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মোঃ সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

পড়ুন:  চৌধুরী হারুনর রশীদের আদর্শে শ্রমজীবী মানুষের মুক্তির লড়াই জোরদারের আহ্বান

 

ShareTweetSubscribe

Tags:

জাহাজভাঙা শিল্পজাহাজভাঙা শ্রমিকবাংলাদেশট্রেডইউনিয়নকেন্দ্র
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বন্দরে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপে মহানগর বিএনপির নিন্দা

Next

এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে চট্টগ্রামে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme