Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর নতুন বিভাজন

-সংবিধান সংস্কার নিয়ে কমিশনের সুপারিশে বিএনপির তীব্র প্রতিক্রিয়া

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর নতুন বিভাজন

-সংবিধান সংস্কার নিয়ে কমিশনের সুপারিশে বিএনপির তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগের মতভিন্নতা নতুন করে তীব্র আকার নিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার পর বিএনপি এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, যদিও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুপারিশকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

রাজনৈতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে, সনদ বাস্তবায়ন নিয়ে শেষ মুহূর্তে এ বিভাজন জাতীয় নির্বাচনের আগে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। যদি এর বাইরে যান, তার দায় আপনাকেই নিতে হবে।’

বিএনপি অভিযোগ করেছে, কমিশনের দেওয়া সুপারিশে দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। বিএনপির মতে, এটি ঐক্য নয়, বরং রাজনৈতিক প্রতারণা।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “ভিন্নমতের ভিত্তিতে কখনো সিদ্ধান্ত হয় না; সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে। কমিশনের সুপারিশে সবার ঐকমত্যই প্রতিফলিত হয়েছে।”

ঐকমত্য কমিশনের সুপারিশে সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাবের ওপর গণভোটের সুপারিশ করা হয়েছে। এসবের মধ্যে অন্তত ৩৬টি প্রস্তাবে এক বা একাধিক দলের ভিন্নমত আছে।

বিএনপি চায়, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, যাতে নতুন সংসদকে আলাদা কোনো ক্ষমতা দিতে না হয়। অন্যদিকে জামায়াত ও এনসিপি চাইছে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং একটি “জুলাই বাস্তবায়ন আদেশ” জারি করে তা কার্যকর করা হোক।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সুপারিশে নোট অব ডিসেন্টের উল্লেখ নেই, এটি কোনো ঐকমত্য নয়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “ঐকমত্য কমিশনের ও সরকারের কিছু পদক্ষেপে জাতিতে ঐক্যের বদলে বিভাজন তৈরি হচ্ছে। জুলাই সনদে যে ঐকমত্য হয়েছিল, তা সুপারিশে প্রতিফলিত হয়নি।”

তিনি আরও বলেন, “রেফারিকে আমরা গোল দিতে দেখিনি। কিন্তু এখন মনে হচ্ছে কমিশন, সরকার ও কিছু দল একই পক্ষ হয়ে গেছে।”

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদের মোট ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সংক্রান্ত দফা তফসিল আকারে প্রকাশের সুপারিশ করা হয়েছে। এ প্রস্তাবগুলোর অনেকগুলোতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থেকে গেছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

জুলাই সনদ বাস্তবায়নে খসড়া আদেশ প্রধান উপদেষ্টার হাতে

Next

আগামীকাল জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme