Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

অন্যান্য

জুলাই সনদ বাস্তবায়নে খসড়া আদেশ প্রধান উপদেষ্টার হাতে

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on জুলাই সনদ বাস্তবায়নে খসড়া আদেশ প্রধান উপদেষ্টার হাতে

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশন আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে একটি খসড়া আদেশ জমা দিয়েছে। প্রস্তাবিত এ খসড়ার নাম ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’, যাতে ১৬টি ধারা রয়েছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, সনদ বাস্তবায়নে জনগণের সার্বভৌম অনুমোদন নিশ্চিত করতে গণভোট আয়োজন অপরিহার্য। গণভোটে প্রশ্ন থাকবে—‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫–এর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?’ তফসিলে থাকবে সংবিধান সংশোধনের ৪৮টি প্রস্তাব।

আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচন দিবসে যেকোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছে কমিশন।

গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা ২৭০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করবে। নির্ধারিত সময়ে অনুমোদন না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

গণভোটে ‘না’ ভোটের সংখ্যা বেশি হলে প্রক্রিয়া সেখানেই থেমে যাবে।

বিএনপিসহ কয়েকটি দলের আপত্তি প্রসঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা সরকারকে বলেছি, এসব জনগণের কাছে নিয়ে যেতে; জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।”

উল্লেখ্য, আলোচিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সই করে ১৭ অক্টোবর, তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভেদ থেকেই যায়।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদ দায়িত্বে থাকবে: সরকার

Next

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর নতুন বিভাজন <h3>-সংবিধান সংস্কার নিয়ে কমিশনের সুপারিশে বিএনপির তীব্র প্রতিক্রিয়া

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme