Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চমেক ডেন্টাল ইউনিটে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

-ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলন, দাবি—পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা ও অবকাঠামো সংস্কার

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on চমেক ডেন্টাল ইউনিটে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা

-ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলন, দাবি—পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা ও অবকাঠামো সংস্কার


নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডেন্টাল ইউনিটে অবকাঠামোগত সংকট, যন্ত্রপাতির অভাব ও শিক্ষা-চিকিৎসার মান অবনতির প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’। মঙ্গলবার বিকেলে ইউনিটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

তবে রোগীদের ভোগান্তি কমাতে আন্দোলনকারীরা জানিয়েছেন, শুধুমাত্র জরুরি বিভাগের সীমিত সেবা চালু থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ডেন্টাল ইউনিটে রোগীর চাপ প্রতিদিন বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো সেই তুলনায় অনেক পিছিয়ে। তিন মাস আগে পর্যন্ত সিরিয়াল দিতে হয়, অথচ জীবাণুমুক্তকরণ ব্যবস্থা না থাকায় অনেক সময় একই যন্ত্রপাতি একাধিক রোগীর মুখে ব্যবহার করতে হচ্ছে—যা গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ।

ইন্টার্ন চিকিৎসক ফিরোজ আহমেদ বলেন, “ছয়টি ব্যাচের শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র চারটি। পর্যাপ্ত চেয়ার-টেবিল নেই, যন্ত্রপাতি সীমিত, জীবাণুমুক্ত করার উপযুক্ত ব্যবস্থা নেই। এতে শিক্ষা ও চিকিৎসা—দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অন্য ইন্টার্ন চিকিৎসক আবরার আল ফয়সাল বলেন, “চট্টগ্রামে ডেন্টাল রোগী দিন দিন বাড়ছে, কিন্তু আমাদের যৌক্তিক দাবি দীর্ঘদিন উপেক্ষিত। আমরা রোগীদের কষ্ট বুঝি, কিন্তু এই আন্দোলন শেষ পর্যন্ত তাদেরই কল্যাণে।”

আন্দোলনকারীরা চার দফা দাবি জানিয়েছেন—
১. পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা,
২. বর্তমান অবকাঠামোর সংস্কার,
৩. প্রয়োজনীয় যন্ত্রপাতি বৃদ্ধি,
৪. জীবাণুমুক্তকরণ ব্যবস্থার আধুনিকায়ন।

ডেন্টাল ইউনিটের প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়া আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে বলেন, “আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রশাসনও বিষয়টি নিয়ে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অনড় অবস্থান, আর কর্তৃপক্ষের আশ্বাস—এ অবস্থায় চমেকের ডেন্টাল ইউনিটে কবে পুনরায় কার্যক্রম শুরু হবে, তা এখনো অনিশ্চিত।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

চাকসুতে ৩৫ বছর পর ভোট আজ

Next

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme