চলমান সংবাদ

জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত

আজ দুপুর ৩টায় চট্টগ্রামে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা মানিক মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন মোঃ জামাল উদ্দিন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু। তিনি শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপট ও সংগঠনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিকনেতা মোঃ সবুজ হোসেন

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে জাহাজভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে  মানিক মণ্ডলকে চেয়ারম্যান, মোঃ জামাল উদ্দিনকে সদস্য সচিব এবং মোঃ সবুজ হোসেনকে যুগ্ম সদস্য সচিব করে একটি ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সম্মেলনকে সফল করতে সকল শ্রমিক ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।