Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি,সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার বিদেশী কোম্পানির স্বার্থ রক্ষা করছে

-বাম গণতান্ত্রিক জোট

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি,সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার বিদেশী কোম্পানির স্বার্থ রক্ষা করছে

-বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোট  ও বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে গতকাল সকালে সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,সদস্য আহমেদ জসিম,সিপিবি জেলা যুগ্মসম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া,বাসদ( মার্কসবাদী) জেলা সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন,”ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও এবং চট্টগ্রাম বন্দর লাভজনক থাকার পরেও বিদেশী কোম্পানির স্বার্থে বন্দরের মাশুল ৪১ শতাংশ বৃদ্ধি করেছে সরকার। এর ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের ব্যয় তিনগুণ বৃদ্ধি পাবে। বর্ধিত ট্যারিফে লাভবান হবে ডিপি ওয়ার্ল্ড, এপিএম টার্মিনালস, পিএসএ ইন্টারন্যাশনালের মতো বিদেশী টার্মিনাল অপারেটর যাদের কাছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ইজারা দেয়া হচ্ছে। বিপরীতে  দেশে আমদানি-রপ্তানির খরচ বহুগুণ বাড়বে।বর্ধিত খরচের ফলে দেশীয় শিল্প-কৃষি ব্যাপতভাবে ক্ষতিগ্রস্ত হবে,ব্যাপক মূল্যবৃদ্ধির বোঝা টানতে হবে শেষ পর্যন্ত জনগণকেই। বামজোটসহ রাজনৈতিক দল,এমনকি বন্দর ব্যবহারকারী সংগঠন ও ব্যবসায়ীরা প্রথম থেকে আপত্তি জানিয়ে আসা সত্ত্বেও,তাদের মতামত গ্রাহ্যই করা হচ্ছে না।তাহলে প্রশ্ন হলো,কার স্বার্থে সরকার এধরণের জনবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে? কয়েক মাস পর নির্বাচন,নির্বাচিত সরকার আসার পূর্বে  তড়িঘড়ি ট্যারিফ বাড়ানোর ক্ষমতা সরকারকে কে দিল? আমরা সরকারের কাছে দাবি জানাই,অবিলম্বে বন্দরের বর্ধিত ট্যারিফ প্রত্যাহার করতে হবে।”

বন্দর এলাকায় ১১ নভেম্বর পর্যন্ত সভা- সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন,”নিজস্ব সক্ষমতা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশী কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বন্দরের শ্রমিক কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন করছেন।বামপন্থী ও প্রগতিশীলদের  নেতৃত্বে কিছুদিন পূর্বে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ ঢাকা-চট্রগ্রাম রোডমার্চ করেছে।বন্দরের পরিচালনা বিদেশী কোম্পাতোয়াক্কা না করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ৪১ শতাংশ বৃদ্ধি,বন্দর এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার মতো জনস্বার্থবিরোধী ও স্বৈরাচারী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। বামজোটসহ রাজনৈতিক দল,বন্দরের শ্রমিক-কর্মচারী,ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী কারও আপত্তি গ্রাহ্য না করে এধরণের সিদ্ধান্ত ও  চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশী অপারেটরের সাথে চুক্তি করার এক্তিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিয়েছে? দেশের কারও কথা শুনছেন না,তাহলে কাদের পরামর্শে ও স্বার্থে আপনারা কাজ করছেন? সরকারের দেশবিরোধী এ চক্রান্ত রুখে দিতে আমরা চট্টগ্রামসহ সারা দেশের জননির হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে ব্যাপক জনমতকে প্রভাবিত করতে না পেরে, প্রধান উপদেষ্টা এর বিরোধিতাকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন।এখন  একমাসের জন্য বন্দর এলাকায়  সভা- সমাবেশ নিষিদ্ধ করে বিদেশী অপারেটরের সাথে অসম চুক্তির গোপন অপতৎপরতাকে নির্বিঘ্ন করতে চাইছে । সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে  সংবিধান রক্ষিত মৌলিক অধিকার  এবং ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফ্যাসিস্ট এ সিদ্ধান্ত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের দুঃসহ সময়কালকেই মনে করিয়ে দেয়। আমরা চট্টগ্রামের সর্বস্তরের জনগণসহ দেশপ্রেমিক জনগণকে সরকারের এ দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাই।।”

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

ইন্টারিম সরকারের বিতর্কিত সিদ্ধান্তে প্রশ্ন: নির্বাচন আয়োজনেই কি অনীহা? <h3>-ফজলুল কবির মিন্টু

Next

টিইউসি নেতা আব্দুর রাজ্জাক স্মরণে শোকসভা অনুষ্ঠিত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme