Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

টিইউসি নেতা আব্দুর রাজ্জাক স্মরণে শোকসভা অনুষ্ঠিত

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on টিইউসি নেতা আব্দুর রাজ্জাক স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আজ বিকাল ৩টায় টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সহসভাপতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিকনেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যালয়ে।

সভায় সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত এবং সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।

সভায় বক্তারা বলেন, শ্রমিকনেতা আব্দুর রাজ্জাক ছিলেন বাংলাদেশের শ্রম আন্দোলনের এক নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তাঁর নেতৃত্বে ইনসাব সংগঠনটি দেশব্যাপী সংগঠিত হয়েছে এবং নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বক্তারা আরও বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন আপসহীন, নীতিনিষ্ঠ ও নির্লোভ এক শ্রমিকনেতা। তাঁর প্রয়াণে শ্রমিক আন্দোলন এক অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ, শ্রমিক শ্রেণির প্রতি গভীর ভালোবাসা এবং সংগঠন গঠনের সাহসিকতা নতুন প্রজন্মের শ্রমিকনেতাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, টিইউসি পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত,  বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবু হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, সেন্ট মার্টিন হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, নারী নেত্রী রোজি সাহা প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত শ্রমিকনেতা আব্দুর রাজ্জাকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি,সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার বিদেশী কোম্পানির স্বার্থ রক্ষা করছে <h3>-বাম গণতান্ত্রিক জোট

Next

চাকসুতে ৩৫ বছর পর ভোট আজ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme