Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

স্থানীয় সরকারবিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on স্থানীয় সরকারবিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই


স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকারবিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি তাঁর একমাত্র জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক তোফায়েল আহমেদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেন।

বুধবার বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার শুরু হয়। তবে অস্ত্রোপচারের সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তোফায়েল আহমেদের হৃদ্‌রোগ ছাড়াও ফুসফুসে সংক্রমণ ছিল বলে জানিয়েছেন তাঁর জামাতা।

অধ্যাপক তোফায়েল আহমেদ দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

মরহুমের দাফন আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

রাউজানে বিএনপি নেতা আবদুল হাকিম গুলিতে নিহত

Next

মুক্তিযোদ্ধা-সাংবাদিক সাবের আহমদ আসগরীর মৃত্যুতে সিপিবির শোক

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme