Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

রাউজানে বিএনপি নেতা আবদুল হাকিম গুলিতে নিহত

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on রাউজানে বিএনপি নেতা আবদুল হাকিম গুলিতে নিহত


চট্টগ্রাম, মঙ্গলবার │ নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় প্রতিষ্ঠিত ‘হামিম এগ্রো’ নামের একটি গরুর খামারের মালিক ছিলেন। দলীয় সূত্র জানায়, তিনি বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হলেও দলে তার আনুষ্ঠানিক পদবির তথ্য নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন,
“গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আবদুল হাকিমের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া ফেলেছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

ShareTweetSubscribe

Tags:

গুলিকাণ্ডবিএনপিরাউজান
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

Вавада сайт игр

Next

স্থানীয় সরকারবিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme