Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা

-‘ইয়াসিন বাহিনী’র তাণ্ডব, রাস্তা কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা; যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা

-‘ইয়াসিন বাহিনী’র তাণ্ডব, রাস্তা কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা; যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় নবগঠিত র‍্যাব ও পুলিশ ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে সংঘটিত এ হামলার জন্য কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’কে দায়ী করা হচ্ছে। হামলার পর পুরো এলাকায় যৌথ বাহিনীর ব্যাপক চিরুনি অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হঠাৎ করেই নবগঠিত র‍্যাব ক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দেয় এবং চারদিক থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আকস্মিক এ হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলাকে অত্যন্ত পরিকল্পিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য বা ব্যাকআপ টিম যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ প্রধান সড়কের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা ও কালভার্ট কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তবে হামলার মুখেও র‍্যাব সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। রাত প্রায় ৩টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন।

বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকায় বড় ধরনের সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে যৌথ বাহিনী।

উল্লেখ্য, প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড়ি এলাকা নিয়ে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর দীর্ঘ কয়েক দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী, ভূমিদস্যু ও অপরাধী চক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সম্প্রতি এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা শুরু হলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে অস্থিরতা দেখা দেয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

পড়ুন:  ঘন কুয়াশায় জাহাজ বীচিং : শিপব্রেকিং শিল্পে বিপদের নতুন সংকেত <h3>-ফজলুল কবির মিন্টু
ShareTweetSubscribe

Tags:

ইয়াসিন বাহিনীচট্টগ্রাম সংবাদজঙ্গল সলিমপুরযৌথ বাহিনী অভিযানসীতাকুণ্ড
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সোলার প্যানেলের ওপর কর প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে জনসমাগম ও মানববন্ধন

Next

ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme