Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে আজ মঙ্গলবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। আন্তনগর ট্রেনগুলোর ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রীকে ছাদে ও দরজায় ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে দেখা গেছে।

রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসে পরিবারের সঙ্গে সিরাজগঞ্জ যাচ্ছিলেন সবুজ মণ্ডল। ট্রেনে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত বগির দরজায় বসেই যাত্রা শুরু করেন তিনি। সবুজ বলেন, “বছরে দুটি ঈদে ছুটি পাই। এ সময় যদি পরিবারের কাছে যেতে না পারি, তা হলে আর যাওয়া হবে না। তাই কষ্ট হলেও যেতে হবে, কিছুই করার নেই।”

তিনি জানান, রাজধানীর একটি হাসপাতালে চাকরি করেন এবং ঈদে মাত্র তিন থেকে চার দিনের ছুটি পান। টিকিটের জন্য অনেক চেষ্টা করেও সফল হননি। তাঁর ভাষায়, “সকাল ৮টায় সাইটে ঢুকেই দেখি টিকিট নেই। পরে বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট নিয়েছি। কিন্তু স্টেশনে এসে দেখি প্রচণ্ড ভিড়। তাই কিছুটা ঝুঁকি হলেও উঠে পড়লাম।”

একই চিত্র দেখা গেছে টাঙ্গাইলগামী যাত্রী মোহন ভট্টাচার্যের ক্ষেত্রেও। নড়াইলের একটি ব্যাটারি কারখানায় চাকরি করা মোহন পরিবারের সঙ্গে ঈদ কাটাতে টাঙ্গাইল যাচ্ছিলেন। প্রচণ্ড ভিড়ে তিনি ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করেন।

মোহন বলেন, “আমরা তো নিরুপায়। বাড়িতে তো যেতেই হবে। বছরে দুটি ঈদে ছুটি পাওয়া যায়। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে না পারলে ভালো লাগে না। তাই যেভাবেই হোক যেতেই হবে।”

কমলাপুর থেকে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস এবং সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেসের ছাদেও অতিরিক্ত যাত্রী দেখা যায়।

দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, সকাল থেকে বেশির ভাগ ট্রেন সময়মতো ছেড়ে গেছে এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি।

পড়ুন:  মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে নদীতে পড়লেন যাত্রী, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

ট্রেনের ছাদে যাত্রী ওঠা প্রসঙ্গে তিনি বলেন, “ট্রেনের ছাদে ওঠা দণ্ডনীয় অপরাধ। আমরা মানুষকে নিরুৎসাহিত করি। কিন্তু যাত্রীর চাপ এত বেশি থাকে যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে যায়। সবাইকে নামাতে গেলে আবার বিশৃঙ্খলা তৈরি হয় এবং ট্রেন ছাড়তে দেরি হয়।”

তিনি আরও জানান, ঈদযাত্রায় যাত্রীদের চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা কম। অতিরিক্ত ট্রেন কেনা ও ঈদ উপলক্ষে ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

ShareTweetSubscribe

Tags:

ঈদযাত্রাকমলাপুর রেলস্টেশনঘরমুখো মানুষট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রাবাংলাদেশ রেলওয়ে
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব-পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা <h3>-‘ইয়াসিন বাহিনী’র তাণ্ডব, রাস্তা কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা; যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে

Next

পল্লিবাউল জবান আলী আর নেই

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme