Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

মে দিবসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান, শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়নের দাবি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on মে দিবসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান, শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়নের দাবি

চট্টগ্রাম, ২০ এপ্রিল ২০২৬ঃ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ দুপুর ৩টায় নগরীতে আয়োজিত এক কর্মীসভা থেকে এই আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মোঃ হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু। এছাড়াও বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম, মোঃ রিপন, মোঃ সিপন, মোঃ রিয়াজ এবং নির্মাণ শ্রমিক নেতা ইমান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের ঐতিহাসিক আন্দোলনে শ্রমিকদের রক্তদানের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবস বিশ্বব্যাপী স্বীকৃতি পেলেও বাংলাদেশে হোটেল ও রেস্টুরেন্ট খাতে তা এখনও বাস্তবায়িত হয়নি। তারা অভিযোগ করেন, এই খাতের শ্রমিকরা নিয়মিত অতিরিক্ত সময় কাজ করলেও যথাযথ মজুরি পান না এবং অনেক ক্ষেত্রে তারা সাপ্তাহিক ও সবেতন ছুটি থেকেও বঞ্চিত হন।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস—মহান মে দিবসেও হোটেল শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়, যা শ্রমিক অধিকারের পরিপন্থী। এ প্রেক্ষাপটে আসন্ন ১ মে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি জোর দাবি জানানো হয়। একইসঙ্গে যেকোনো চাপ, হুমকি বা প্রতিবন্ধকতা উপেক্ষা করে শ্রমিকদের ওইদিন কাজে যোগদান না করার আহ্বান জানানো হয়।

সভায় শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, লিখিত নিয়োগপত্র না থাকায় শ্রমিকরা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যেকোনো সময় চাকরি হারানোর ঝুঁকিতে থাকেন।

এছাড়া বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে হোটেল শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, নিম্ন আয়ের এসব শ্রমিকের জীবনযাত্রার মান ক্রমেই অবনতি হচ্ছে, যা মোকাবেলায় রাষ্ট্রীয় সহায়তা জরুরি।

সভায় নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মে দিবসকে শ্রমিক অধিকার আদায়ের নতুন শপথের দিন হিসেবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন:  কোরবানির ঈদে লবণের উচ্চমূল্যে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা
ShareTweetSubscribe

Tags:

চট্টগ্রামমে দিবসশ্রমিক অধিকারহোটেল শ্রমিক৮ ঘণ্টা কর্মদিবস
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা ২০২৬, থাকছে ১৪টি বিশেষ নির্দেশনা

Next

সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, প্রকল্প বাতিলের দাবি

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme