Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

মে দিবসের সমাবেশে

-কাজ, মজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on

মে দিবসের সমাবেশে

-কাজ, মজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রাম, ১ মে: কাজ, ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমিকশ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। তিনি বলেন, “অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বব্যবস্থায় পুঁজির আগ্রাসন ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমিকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী শ্রমিকদের কাজ ও মজুরি সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় শ্রমিকদের আরও সচেতন ও সংগঠিত হতে হবে।”

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন খাতের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। একটি বৈষম্যমুক্ত ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় দক্ষ শ্রমশক্তির বিকল্প নেই। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ জরুরি।

সমাবেশে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে জীবনধারণযোগ্য জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-কে সংস্কার করে গণতান্ত্রিক শ্রম আইনে রূপান্তর, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং International Labour Organization (আইএলও) কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, চা বাগান শ্রমিকনেতা প্রদীপ দাশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল ও রেস্টুরেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হানিফ, হোটেল সেন্ট মার্টিন কর্মচারী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান এবং মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সমীরণ দাশ, জাহাজভাঙা শ্রমিকনেতা মানিক মন্ডলসহ বিভিন্ন খাতের শ্রমিক নেতারা বক্তব্য দেন। এছাড়া উদীচী চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক দল গণসংগীত পরিবেশন করে এবং সংগঠনের পক্ষ থেকে সংহতি জানান।

পড়ুন:  আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৫ ও বাংলাদেশের শ্রম বাস্তবতা: একটি মূল্যায়ন <h3>-ফজলুল কবির মিন্টু

সমাবেশ শেষে লাল পতাকা সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

তপন দত্ত আরও বলেন, “১৯৭১ সালে একটি বৈষম্যমুক্ত ও শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। স্বাধীনতার ৫৪ বছর পরও সেই লক্ষ্য অর্জিত না হওয়া আমাদের জন্য ব্যর্থতা। তাই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

তিনি সকল শ্রমিককে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয় প্রভাবমুক্ত থেকে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ShareTweetSubscribe

Tags:

BTUCFederationMay DayMay_DayNTUCTUC
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ: সমন্বয়হীনতায় মেগা প্রকল্পের সুফল মিলছে না—ব্যারিস্টার মনোয়ার হোসেন <h3>-খাল সংস্কার দ্রুত শেষ ও সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিতের দাবি

Next

মে দিবসের মায়াকান্না, শ্রমিকের অন্ধকার বাস্তবতা <h3>-ফজলুল কবির মিন্টু

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme