Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ: সমন্বয়হীনতায় মেগা প্রকল্পের সুফল মিলছে না—ব্যারিস্টার মনোয়ার হোসেন

-খাল সংস্কার দ্রুত শেষ ও সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিতের দাবি

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ: সমন্বয়হীনতায় মেগা প্রকল্পের সুফল মিলছে না—ব্যারিস্টার মনোয়ার হোসেন

-খাল সংস্কার দ্রুত শেষ ও সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিতের দাবি

চট্টগ্রাম, ১ মে:
সাম্প্রতিক বৃষ্টিপাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা এবং এতে নাগরিক জীবনে চরম ভোগান্তির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

এক বিবৃতিতে তিনি বলেন, কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান থাকলেও সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে জনগণ এখনো এই প্রকল্পের প্রত্যাশিত সুফল পাচ্ছে না। তিনি উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে চট্টগ্রাম নাগরিক ফোরামের ধারাবাহিক জনমত গঠন ও আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সরকার প্রায় ৯ হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছিল।

ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, প্রকল্পের আওতায় নতুন খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং কিছু কাজ এখনো চলমান রয়েছে। তবে বর্ষা মৌসুম শুরুর আগেই নগরের খাল ও উপখালগুলোর সংস্কার ও উন্নয়ন কাজ শেষ করার দাবি নাগরিক ফোরাম বারবার জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, মেগা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা, প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সিটি কর্পোরেশন, সেনাবাহিনীর সংশ্লিষ্ট টিম, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে নাগরিক ফোরামের উদ্যোগে একটি কনভেনশনও আয়োজন করা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো তার ঘাটতি রয়েছে।

তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এপ্রিল মাসের মধ্যে চলমান খালগুলোর বাঁধ খুলে দেওয়ার কথা বললেও এ বিষয়ে কী অগ্রগতি হয়েছে তা জনগণকে জানানো হয়নি। সিডিএর কার্যকর কর্মপরিকল্পনার অভাবেও জনগণের ভোগান্তি বাড়ছে বলে তিনি মনে করেন।

বিবৃতিতে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের পরও কোথায় কোথায় জলাবদ্ধতা হচ্ছে এবং তার কারণ কী—তা চিহ্নিত করতে জলাবদ্ধতার সময় সরেজমিনে পরিদর্শন করে তথ্য সংগ্রহ ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

পড়ুন:  টানা চার দিনের বৃষ্টিতে চট্টগ্রাম বিপর্যস্ত, ১১ জুলাই পর্যন্ত ভারী বর্ষণের শঙ্কা

তিনি আরও সতর্ক করে বলেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে, তবে সেই কাজ করতে গিয়ে বর্ষাকালে যেন মানুষের দুর্ভোগ না বাড়ে এবং কোনো ধরনের প্রাণহানি না ঘটে, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

ShareTweetSubscribe

Tags:

চট্টগ্রামজনভোগান্তিজলাবদ্ধতানগর উন্নয়ননাগরিক ফোরামবর্ষামনোয়ার হোসেনমেগা প্রকল্পসিটি কর্পোরেশনসিডিএ
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

বিজন ভাবনা (৪২): রাজনীতি <h3>– বিজন সাহা

Next

<h4>মে দিবসের সমাবেশে <h2>-কাজ, মজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme