Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি আমদানি চাপ, ৩০০ কোটি ডলার ঋণের খোঁজে সরকার

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি আমদানি চাপ, ৩০০ কোটি ডলার ঋণের খোঁজে সরকার


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চাপে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। বাড়তি দামে এসব পণ্য আমদানিতে আগামী চার মাসে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে ভর্তুকি দিতে অতিরিক্ত সাড়ে ৩৮ হাজার কোটি টাকার প্রয়োজন দেখা দিয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার উন্নয়ন–সহযোগীদের কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। মার্চ থেকে জুন সময়ের জন্য বাজেট সহায়তা হিসেবে এই ঋণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা।

চিঠির সঙ্গে পাঠানো অবস্থানপত্রে বলা হয়েছে, এই ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা, জ্বালানি, সার ও খাদ্য আমদানি নিশ্চিত করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নির্দিষ্ট জনগোষ্ঠীকে স্বল্পমেয়াদে সহায়তা দিতেও এটি ব্যবহৃত হবে।

অর্থ মন্ত্রণালয়ের মতে, যুদ্ধের কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ডিজেলের দাম ২৫০ শতাংশ, এলএনজি ১০০ শতাংশ এবং সারের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো এবারও একই ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অতীতে এমন পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, ডলারের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে সরকার বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ঋণ সহায়তার বিষয়ে যোগাযোগ শুরু করেছে। তবে এই ঋণ পেতে গেলে সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপও বেড়েছে। মার্চ-জুন সময়ে মোট ভর্তুকি প্রায় ৯৭ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে, যেখানে বাজেটে বরাদ্দ রয়েছে ৫৯ হাজার কোটি টাকা। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত ঋণ সহায়তা পাওয়া সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পড়ুন:  খেলাপি ঋণ ব্যবস্থাপনায় আসছে ‘ডামা’ আইন, বিশেষায়িত কোম্পানির মাধ্যমে আদায় ও সম্পদ বিক্রির সুযোগ
ShareTweetSubscribe

Tags:

অর্থনীতিজ্বালানি সংকটবিশ্ববাজারবৈদেশিক ঋণভর্তুকি
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

মঙ্গল আছে, মঙ্গল থাকবে স্লোগানে ধানমন্ডিতে বর্ষবরণ শোভাযাত্রা

Next

চট্টগ্রামে সবুজ জ্বালানি বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme