Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

পুলিশের বাধা উপেক্ষা করে স্কপের বিক্ষোভ মিছিল

-এনসিটি ইজারা ষড়যন্ত্র বন্ধের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিশাল সমাবেশ

-১ নভেম্বর গণঅনশন কর্মসূচির ঘোষণা

By Fazlul Kabir
July 1, 2026 2 Min Read
Comments Off on পুলিশের বাধা উপেক্ষা করে স্কপের বিক্ষোভ মিছিল

-এনসিটি ইজারা ষড়যন্ত্র বন্ধের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিশাল সমাবেশ

-১ নভেম্বর গণঅনশন কর্মসূচির ঘোষণা

পুলিশের বাধা উপেক্ষা করে স্কপের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং এই চক্রান্ত বন্ধের দাবিতে আজ সকাল ১১টায় চট্টগ্রাম শহরের আক্তারুজ্জামান সেন্টারের উত্তর গেইটে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সঞ্চালনা করেন স্কপ নেতা জাহেদ উদ্দিন শাহিন।

সমাবেশে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল ইসলাম, বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হক শিমুল, বিএফটিইউসির সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলনেতা ইব্রাহিম খোকন এবং ডক ইয়ার্ড শ্রমিক দল নেতা তসলিম হোসেন সেলিম প্রমুখ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার এবং অর্থনীতির মূল চালিকাশক্তি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এখন দেশের সবচেয়ে সফল কনটেইনার টার্মিনাল। অথচ একে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেয়ার সরকারি সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী ও আত্মঘাতী।”

বক্তারা আরও বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের সময়ে একতরফাভাবে নেয়া এই সিদ্ধান্তকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহাল রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক। দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া হবে না।”

সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়, আগামী ১ নভেম্বর দিনব্যাপী গণঅনশন কর্মসূচি পালিত হবে। শ্রমিক, কর্মচারী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়, যাতে চট্টগ্রাম বন্দর ও এনসিটিকে দেশি-বিদেশি ইজারা ষড়যন্ত্র থেকে রক্ষা করা যায়।

সমাবেশ শেষে বন্দর অভিমুখে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বিদ্যুৎ অফিসের সামনে বাধা দেয়। প্রথম বাধা অতিক্রম করে মিছিল এগিয়ে গেলে দ্বিতীয় দফায় পুলিশ পুনরায় বাধা সৃষ্টি করে। তবুও শ্রমিকরা স্লোগানে স্লোগানে এগিয়ে যেতে থাকেন। অবশেষে স্কপ নেতৃবৃন্দ সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে ১ নভেম্বরের গণঅনশনে যোগদানের আহ্বান জানান।

পড়ুন:  এনসিটি ও সিসিটি দেশি/বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক গণবিজ্ঞপ্তি জারি করে বারিক বিল্ডিং মোড় থেকে সল্টগোলা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় স্কপ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, “পুলিশ দিয়ে কিংবা প্রশাসনিক বাধা সৃষ্টি করে কখনোই কোনো ন্যায্য আন্দোলন-সংগ্রামকে দমন করা যায়নি, এবারও তা সম্ভব হবে না। শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে তাঁদের ন্যায্য অধিকার আদায়ে শেষ পর্যন্ত লড়ে যাবে।”

ShareTweetSubscribe

Tags:

NCTPortSKOP
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

কোভিড ও বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতা: একটি ব্যক্তিগত প্রতিফলন <h3>– ডাঃ আজিজ

Next

শিক্ষকসমাবেশে সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষকের ঢাকায় মৃত্যু

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme