Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

ঢাকাকেন্দ্রিক ৪ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on ঢাকাকেন্দ্রিক ৪ মাত্রার ভূমিকম্প, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকায়।

এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটারের মধ্যে অবস্থিত।

ভূমিকম্পের ফলে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কম্পন অনুভব করেন। অনেকেই আতঙ্কিত হয়ে বাসা ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে রাত পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Next

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন অধ্যায়, শ্রমবাজার-প্রতিরক্ষা-বিনিয়োগে সহযোগিতা জোরদারে ঐকমত্য

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme