Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

চাকসুতে ৩৫ বছর পর ভোট আজ

By Fazlul Kabir
July 1, 2026 1 Min Read
Comments Off on চাকসুতে ৩৫ বছর পর ভোট আজ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে ৩৫ বছর পর। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবারের নির্বাচনে প্রায় ২৭ হাজার ৫১৬ শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।

চাকসু নির্বাচনে মোট ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ প্রার্থী। একই সঙ্গে ১৪টি হল ও ১টি হোস্টেলের ২১০টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। নির্বাচনে মোট ১৩টি প্যানেল অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, বামপন্থী জোট ‘দ্রোহ পর্ষদ’ ও ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’-এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর কার্যক্রম বহু বছর ধরে স্থবির ছিল। ছাত্ররাজনীতি নিয়ন্ত্রণ করেছিল ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন। ফলে শিক্ষার্থীদের অধিকার ও সমস্যা সমাধানের বদলে সংঘর্ষ ও আধিপত্যের রাজনীতি চলেছে দীর্ঘদিন।

১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্যাম্পাসে সংঘর্ষে নিহত হন অন্তত ১৫ জন শিক্ষার্থী। সর্বশেষ ২০১৪ সালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার।

জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন সরকার ক্ষমতায় এলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন পুনরায় শুরু হয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ চাকসুর ভোটের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পাচ্ছেন নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ—দীর্ঘ ৩৫ বছর পর।

ShareTweetSubscribe
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

টিইউসি নেতা আব্দুর রাজ্জাক স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Next

চমেক ডেন্টাল ইউনিটে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা <h3>-ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলন, দাবি—পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা ও অবকাঠামো সংস্কার

শেষ খবর

  • ফেরদৌস স্টিলে ৯ শ্রমিক নিহত: নিরাপত্তা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ ফোরামের
  • তারেক রহমানের ভারত সফর: ২০-২১ আগস্টের বদলে ২২-২৩ আগস্ট ভাবছে ঢাকা
  • ভাটিয়ারীতে স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, আহত ১০-এর বেশি
  • মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি
  • বিজন ভাবনা (৫৭): শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন – বিজন সাহা

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

July 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Oct   Aug »

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme