Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

চলমান সংবাদ

হারানোর দুই ঘণ্টার মধ্যেই জাপানি নাগরিকের আইফোন ১৬ উদ্ধার করল কোতোয়ালী থানা

By Fazlul Kabir
August 20, 2026 1 Min Read
Comments Off on হারানোর দুই ঘণ্টার মধ্যেই জাপানি নাগরিকের আইফোন ১৬ উদ্ধার করল কোতোয়ালী থানা

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় হারিয়ে যাওয়া জাপানের এক নাগরিকের আইফোন ১৬ মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী থানা-পুলিশ। ফোনটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন ওই জাপানি নাগরিক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জাপানের নাগরিক মুরোহাশি হিরোকাজু ব্যক্তিগত কেনাকাটার জন্য নগরের নিউ মার্কেট এলাকায় যান। এ সময় তাঁর ব্যবহৃত আইফোন ১৬ হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূরের নির্দেশনায় পুলিশের একটি দল ফোনটি উদ্ধারে কাজ শুরু করে। নিউ মার্কেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়।

পুলিশের দাবি, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় হারানো আইফোনটি উদ্ধার করা হয়। পরে ফোনটি মুরোহাশি হিরোকাজুর কাছে হস্তান্তর করা হয়।

ফোনটি ফিরে পেয়ে মুরোহাশি হিরোকাজু বলেন, “How good! I’m surprised!” দ্রুত ফোনটি উদ্ধার করে দেওয়ায় তিনি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন।

কোতোয়ালী থানার ওসি জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জাপানি নাগরিকের হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। নাগরিকদের সর্বোচ্চ আইনগত সহায়তা দেওয়ার পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও হারানো জিনিসপত্র উদ্ধারে কোতোয়ালী থানা-পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ShareTweetSubscribe

Tags:

আইফোন ১৬কোতোয়ালী থানাচট্টগ্রামচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশজাপানি নাগরিকনিউ মার্কেটবাংলাদেশ পুলিশহারানো মোবাইল উদ্ধার
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

এলএনজি সংকটে দেশজুড়ে গ্যাস সরবরাহ আরও কমেছে

Next

শোক  – উৎপল দত্ত 

শেষ খবর

  • শোক  – উৎপল দত্ত 
  • হারানোর দুই ঘণ্টার মধ্যেই জাপানি নাগরিকের আইফোন ১৬ উদ্ধার করল কোতোয়ালী থানা
  • এলএনজি সংকটে দেশজুড়ে গ্যাস সরবরাহ আরও কমেছে
  • শিল্প মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ -শ্রমিক অধিকার জাতীয় এডভোকেসি অ্যালায়েন্স ও শ্রমিক নিরাপত্তা ফোরামের প্রতিবাদ সমাবেশ
  • লন্ডনে গাড়ির ভেতর গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক নিহত, তদন্তে মেট্রোপলিটন পুলিশ

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

আর্কাইভ

August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Jul    

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme