চলমান সংবাদ

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত তারিখে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। বর্তমানে বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।