চলমান সংবাদ

৩০ ঘণ্টা ধরে আগুন: মার্কিন রণতরি USS Gerald R. Ford–এ অস্বস্তিতে হাজারো নৌসেনা

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশাল বিমানবাহী রণতরি USS Gerald R. Ford–এ গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছে। ধোঁয়ার প্রভাবে বেশ কয়েকজন নৌসেনা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে The New York Times

রণতরিটির নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগুনটি লন্ড্রি (কাপড় ধোয়ার স্থান) অংশে শুরু হয়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হয়েছেন।

ইরানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বর্তমানে Red Sea অঞ্চলে মোতায়েন থাকা প্রায় ১ লাখ টন ওজনের এই রণতরিটির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে দাবি করা হয়েছে। তবে প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের এ জাহাজে অবস্থানরত প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমানসেনার জীবনযাপন পরিস্থিতি চরম অস্বস্তিকর হয়ে উঠেছে।

অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাঁদের থাকার জায়গা হারিয়েছেন এবং অনেকে টেবিল বা মেঝেতে ঘুমাতে বাধ্য হচ্ছেন। লন্ড্রি পুড়ে যাওয়ায় কাপড় ধোয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে CNN যুক্তরাষ্ট্রের United States Fifth Fleet–এর সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে NPR জানিয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিটির টয়লেট ব্যবস্থায় ত্রুটি দেখা দিচ্ছে এবং মেরামতে বারবার বাইরের সহায়তা নিতে হয়েছে। গত জুনে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর রণতরিটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল পেরিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। যদি মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘায়িত হয়, তবে তা হবে Vietnam War–এর পর কোনো মার্কিন রণতরির দীর্ঘতম মোতায়েন।