চলমান সংবাদ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা: ৯ জন পাচ্ছেন সম্মাননা

ঢাকা, সোমবার: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন শাখায় মোট ৯ জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক এ পুরস্কারে ভূষিত হচ্ছেন। আসন্ন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।

আজ সোমবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশের ভিত্তিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে একাডেমির নির্বাহী পরিষদ এ পুরস্কার অনুমোদন করেছে। বিজ্ঞপ্তিতে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষর করেন।

মনোনীতরা হলেন:

  • কবিতা: মোহন রায়হান

  • কথাসাহিত্য: নাসিমা আনিস

  • প্রবন্ধ–গদ্য: সৈয়দ আজিজুল হক

  • শিশুসাহিত্য: হাসান হাফিজ

  • অনুবাদ: আলী আহমদ

  • গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

  • বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী

  • মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়। সাহিত্যাঙ্গনে এ পুরস্কারকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়।