গণআন্দোলনের মক্তি গড়ে তুলতে চট্টগ্রাম-১১ আসনে দীপা মজুমদারকে জয়যুক্ত করুন

চট্টগ্রাম-১১ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার আজ সকাল ৭ টায় জাম্বুরি মাঠ থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন।এরপর সকাল ১১ টা থেকে সিজিএস কলোনী ও ফকিরহাটে তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার, বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সদ রিপা মজুমদার,অর্পিতা নাথ,আবদুল আল জাওয়াদ প্রমুখ।
সমাবেশে দীপা মজুমদার বলেন,“ধনী-গরীব বৈষম্য, অভাব, শ্রমিক-কৃষকের দুর্দশা, বেকারত্ব, নারীর অমর্যাদা, সাম্প্রদায়িক নিপীড়ন, নৈতিক অবক্ষয়ের মূল কারণ গত ৫৪ বছরে এদেশের শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা। এ ব্যবস্থা পাল্টানোর সংগ্রাম শক্তিশালী করার জন্য সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে জনজীবনের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে গণআন্দোলনের শক্তি গড়ে তুলতে হবে।জনগণের অধিকারের দাবিতে বিগত সময়ে রাজপথে সোচ্চার থাকা, জনগণের প্রতি দায়বদ্ধ-সৎ-নিঃস্বার্থ এবং বাসদ(মার্কসবাদী মনোনীত প্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করুন। আমাকে ভোট দিয়ে ও ভোটের খরচ যুগিয়ে গণ-আন্দোলনের শক্তিকে বিকশিত করুন।
ছবির ক্যাপশন- চট্টগ্রাম-১১ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার কাঁচি মার্কার সমর্থনে গনসংযোগ করেন
