চলমান সংবাদ

পরপর দুই বছর বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ রাখল অন্তর্বর্তী সরকার

পরপর দুই বছর বাংলাদেশে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকায় প্রয়োজনীয় প্রস্তুতির সময় পাওয়া যায়নি। গত বছর নিরাপত্তার কারণ দেখানো হলেও এ বছর আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কারণ জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুচকাওয়াজ বাতিলের পেছনে আর্থিক সীমাবদ্ধতা ও রাষ্ট্রপতিকে সালাম প্রদানের রেওয়াজ নিয়ে সরকারের বিব্রতবোধ ভূমিকা রাখতে পারে। সমালোচকরা বলছেন, কুচকাওয়াজ বিজয় দিবসের ঐতিহাসিক ও প্রতীকী অংশ, এটি বন্ধের কারণ সরকারকে স্পষ্ট করা উচিত।

তবে কুচকাওয়াজ না হলেও বিজয় দিবস উপলক্ষে তোপধ্বনি, স্মৃতিসৌধে শ্রদ্ধা, ফ্লাই-পাস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকার।