চলমান সংবাদ

সীতাকুণ্ডে এস এন কর্পোরেশনে অগ্নি বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্রমিকদের জন্য নিরাপত্তার দাবিতে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের বিবৃতি


৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সীতাকুÐের শিতলপুরে অবস্থিত এস এন কর্পোরেশনে ভয়াবহ অগ্নিবিস্ফোরণ ঘটে, যাতে ১২ জন শ্রমিক আহত হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফোরামের আহŸায়ক, বীরমুক্তিযোদ্ধা তপন দত্ত এবং যুগ্ম আহŸায়ক এ এম নাজিমুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির আহŸায়ক জহির উদ্দিন মাহমুদ, যুগ্ম আহŸায়ক দিদারুল আলম চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস, সদস্য মাহাবুবুল আলম চৌধুরী এবং জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
পরিদর্শনের পরে নেতৃবৃন্দ মন্তব্য করেন যে, পুরাতন জাহাজের ইঞ্জিন রুম ও পাম্প রুম কাটার সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা উচিত। এসব জায়গায় গ্যাস কাটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা অত্যাবশ্যক। কিন্তু ঘটনার প্রকৃতি দেখে মনে হচ্ছে যে, এসব নিরাপত্তা নির্দেশনা সঠিকভাবে পালন করা হয়নি।
ফোরাম নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে, দ্রæত জাহাজ কাটা নিয়ে ইয়ার্ড কর্তৃপক্ষের একমাত্র লক্ষ্য থাকে, ফলে সেফটি অফিসাররা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। ৩ জুলাই ২০২৪ তারিখে ফোর স্টার শিপ ব্রেকিং ইয়ার্ডেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে মালিকেরা সতর্ক হলে, ৭ সেপ্টেম্বরের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
এছাড়া, সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের নেতৃত্বে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, শ্রমিক পক্ষের প্রতিনিধি তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ফোরাম নেতৃবৃন্দেরন পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কনসালটেন্টদের এবং সংশ্লিষ্ট সরকারী দপ্তরের কর্মকর্তাদের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহŸান জানানোর পাশাপাশি, এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সবার মনোযোগ আকর্ষণ করা হয়েছে।