চলমান সংবাদ

গণঅভ্যুত্থান কোন নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাংক্ষা চরিতার্থ করার জন্য নয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ (ফাইল ছবি)

ছাত্র নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ।

হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় মি. মাহমুদ এ কথা বলেছেন।

তিনি বলেন, “ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য। কোন নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাংক্ষা চরিতার্থ করার জন্য নয়”।

প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে বলেও মি. মাহমুদ এ বার্তায় হুঁশিয়ারি দেন।

যেকোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে ও জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে বলে এ বার্তায় বলেন তিনি।

মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তের সদস্যের দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন রাষ্ট্রপতির কাছে। যাতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন

একইসাথে ড. ইউনূসও এ প্রস্তাবে রাজী হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।