ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদ–দিমোনায় আহত ১৬০, প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইসরায়েলের ভেতরে আঘাত হানার সক্ষমতা রয়েছে—এমন বার্তা দিয়েছে ইরান। শনিবার রাতে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহর আরাদ ও দিমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।…