সাংগঠনিক মাস উপলক্ষে চট্টগ্রাম মহিলা পরিষদের কর্মী সম্মেলন ও সমাপনী অনুষ্ঠান
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখায় কর্মী সম্মেলন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মী অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক স্বাতী পাল।
কর্মী সম্মেলনে সাংগঠনিক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নারী আন্দোলনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির সাংগঠনিক মাসের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সাংগঠনিক মাসটি ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।