Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
  • মূলপাতা
  • বিজ্ঞান প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • চলমান সংবাদ
  • শিল্প সাহিত্য
  • ভিডিও
  • মতামত
Subscribe
Close

Search

Home/মতামত/আলাউদ্দিনের মৃত্যু: মালিকের বক্তব্যের পরও যে প্রশ্নগুলোর উত্তর চাই -ফজলুল কবির মিন্টু
মতামত

আলাউদ্দিনের মৃত্যু: মালিকের বক্তব্যের পরও যে প্রশ্নগুলোর উত্তর চাই -ফজলুল কবির মিন্টু

আগস্ট ২৩, ২০২৬

আজ বারাকা শিপব্রেকিং ইয়ার্ডের আলাউদ্দিন নামের একজন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। গত ১৬ আগস্ট ২০২৬, রবিবার কর্মস্থলে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে। এরপর দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন শ্রমিকের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে জানতে পেরেছি, ইয়ার্ড কর্তৃপক্ষ দাবি করেছে—আলাউদ্দিন কর্মস্থলে আহত হননি। বারাকা শিপব্রেকিং ইয়ার্ডের মালিক শামসুল আলমের ভাষ্য, আলাউদ্দিনের হৃদ্‌যন্ত্রে জটিলতা দেখা দিয়েছিল এবং আজ ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। মালিক আরও অভিযোগ করেছেন, নিজেদের স্বার্থে কিছু শ্রমিক নেতা আলাউদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে নানা ধরনের দাবি তুলছেন।

মালিক হয়তো তার বক্তব্যের জায়গা থেকে ঠিকই বলেছেন। এমনকি কোনো শ্রমিক নেতা যদি নিজেদের স্বার্থে বিভ্রান্তিকর বা অসত্য দাবি তুলে থাকেন, সেটিও তদন্ত হওয়া উচিত। কিন্তু মালিকের বক্তব্যের পরও কিছু প্রশ্ন থেকেই যায়। আমার সবিনয় প্রশ্ন—আলাউদ্দিনের যদি হৃদ্‌যন্ত্রে জটিলতা দেখা দিয়েই থাকে, তাহলে তাকে সিসিইউতে না রেখে আইসিইউতে কেন চিকিৎসা দেওয়া হলো? আর তার মেরুদণ্ডে আঘাত বা ভাঙনের বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হবে? তিনি যদি কর্মস্থলে আহত না হয়ে থাকেন, তাহলে তার মেরুদণ্ডে এই গুরুতর আঘাতের কারণ কী?

এই প্রশ্নগুলোর উত্তর কাউকে দোষী সাব্যস্ত করার জন্য নয়; বরং একজন হতভাগ্য শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। তাই শ্রমিক নেতা কিংবা মালিক—কোনো পক্ষের বক্তব্যকেই চূড়ান্ত সত্য ধরে না নিয়ে হাসপাতালের চিকিৎসা নথি, মেডিকেল রিপোর্ট এবং কর্মস্থলের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক। আলাউদ্দিনের পরিবার ও সহকর্মীদের জানার অধিকার রয়েছে—ঠিক কী কারণে তার মৃত্যু হলো এবং তার মৃত্যুর পেছনে কারও দায় বা অবহেলা ছিল কি না।
(লেখকঃ জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক, বিলস-ডিটিডিএ প্রকল্প)

পড়ুন:  জাহাজভাঙা শিল্প শ্রমিকদের জন্য ৩৬,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জোরালো দাবি
ShareTweetSubscribe

Tags:

আলাউদ্দিনজাহাজভাঙা শিল্পবারাকা শিপব্রেকিং ইয়ার্ডশ্রমিক নিরাপত্তাশ্রমিক মৃত্যু
Author

Fazlul Kabir

Follow Me
Other Articles
Previous

তীব্র গ্যাস সংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অনুপস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সিপিবির বিক্ষোভ

শেষ খবর

  • আলাউদ্দিনের মৃত্যু: মালিকের বক্তব্যের পরও যে প্রশ্নগুলোর উত্তর চাই -ফজলুল কবির মিন্টু
  • তীব্র গ্যাস সংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অনুপস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সিপিবির বিক্ষোভ
  • ভারতে ছাত্র গন আন্দোলন এবং কর্পরেট মিডিয়া -মুর্শেদুল হাকিম শুভ্র
  • বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ -মোরশদ আলম
  • আকাঙ্ক্ষা ছিল ঝড়ের
    এন এন তরুণ

বিভাগ সমূহ

  • অন্যান্য
  • চলমান সংবাদ
  • বিজন ভাবনা
  • মতামত
  • শিল্প সাহিত্য
  • স্বাস্থ্য

উপদেষ্টা মণ্ডলী

সুভাষ দে
বালাগাত উল্লাহ্

সম্পাদকঃ

উৎপল দত্ত

সম্পাদক মন্ডলীঃ

মোহাম্মদ আতিক, নুপুর ধর
ফজলুল কবির মিন্টু, শওকত আলী
প্রকাশ ঘোষ, শিমুল দত্ত
রবিন গুহ, কাওসার পারভীন,
ড. উদিতি দাশ সোমা

ঠিকানাঃ

৫০৮ বানু বিল্ডিং, দামপাড়া মসজিদ লেন, চট্টগ্রাম

Copyright ২০২৬ — . All rights reserved.